Logo
শিরোনাম

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

প্রকাশিত:শুক্রবার ১১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নানা প্রয়োজনে কল রেকর্ড করতে হয়। নম্বরে আসা কল রেকর্ড করা যায় খুব সহজেই। যদি হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে চান, তবে কী করবেন? ফোন কলের পাশাপাশি এখন হোয়াটসঅ্যাপ কলের সুবিধাও অনেকে উপভোগ করেন। সহজ কিছু উপায় অবলম্বন করে রেকর্ড করতে পারবেন হোয়াটসঅ্যাপ কলও।

অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে। অনায়াসে এই ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সব কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন।

যেসব ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ওপরের তিন ডট আইকন থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবেন।

চাইলে থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। কিউব এসিআর অ্যাপে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। আবার কোনো অ্যাপ ব্যবহার না করতে চাইলে নিজের ফোনটি স্পিকারে রেখে পাশে আরেকটি ফোনের ভয়েস রেকর্ড অন করেও কল রেকর্ড করতে পারেন।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩