
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. আয়ুব চৌধুরী বলেন, পাসপোর্ট সেবা গ্রহণকারীদের সকলকে নির্বিঘ্নে সেবা প্রদান করতে হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে এমআরপিকে ই-পাসপোর্ট দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে সক্ষম হব। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পাসপোর্ট কার্যালয়ে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।
পরে কার্যালয়
প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ই-পাসপোর্ট বিতরণ ও স্থানীয় পাসপোর্ট সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময়
করেন পাসপোর্ট প্রধান।
আয়ুব চৌধুরী বলেন,
করোনাকালীন পরিস্থিতিতেও পাসপোর্ট সেবা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে গেছি।
ই-পাসপোর্ট প্রদানের গতি আরো বাড়ানো হবে।
সভায় আরও উপস্থিত
ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান,
পাসপোর্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু মো. সাইদ, জেলা পাসপোর্ট অফিসের উপ-পরিচালক
জাহাঙ্গীর আলম প্রমুখ।
ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন অতিথিরা।

