Logo
শিরোনাম

ইফতারে তরমুজ খাওয়ার উপকারিতা

প্রকাশিত:শনিবার ২৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তরমুজ বহু পুষ্টিগুণ সম্পন্ন একটি সুস্বাদু ও রসালো ফল। শিশু থেকে বয়ষ্ক সবাই এই ফলটি পছন্দ করেন। গ্রীষ্মের এই সময়ে রোজা রাখায় শরীরে পানিস্বল্পতা দেখা দিতে পারে। এজন্য ইফতারে রাখা যেতে পারে মৌসুমি এই ফল।

তরমুজে প্রচুর পরিমাণে শর্করা থাকে। এছাড়া এতে থাকে অনেকগুলো খনিজ উপাদান। এর মধ্যে অন্যতম উপাদান হচ্ছে আয়রন। আয়রন রক্ত এবং রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সহায্য করে। সুতরাং যাদের রক্তস্বল্পতা বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তাদের জন্য এই ফল উপকারী।

তরমুজে আছে যথেষ্ট ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড় গঠনে এবং মজবুত করতে সহায়তা করে। বিশেষত বয়স্ক মানুষের জন্য এটি হতে পারে খুব ভালো খাবার।

তরমুজে সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি। ভিটামিন সিএমন একটি উপাদান যা প্রতিদিনই শরীরের জন্য প্রয়োজন হয়। কারণ প্রস্রাবের সঙ্গে প্রতিদিনিই ভিটামিন সি বের হয়ে য়ায়। এজন্য তরমুজ হতে পারে প্রতিদিনের খাবারে একটি উপযোগী ফল।

এছাড়া তরমুজে থাকে ভিটামিন । যে ফলে রঙের প্রাধন্য বেশি থাকে তাতে ভিটামিন থাকে। ভিটামিন এ দৃষ্টিশক্তি তৈরি বা গঠনে সহায়তা করে। এছাড়া, গরমে প্রচুর পরিমাণ পানি শরীর থেকে বের হয়ে যায়। ফলে দীর্ঘ সময় পানি না খাওয়ার কারণে যে পানিস্বল্পতা তৈরি হচ্ছে তার পূরণে তরমুজ বড় ধরনের ভূমিকা রাখতে পারে।

এছাড়া যারা রমজানেও ওজন কমাতে চান, তাদের জন্য তরমুজ অনেক উপকারি হতে পারে বলে।

এছাড়া তরমুজ খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল হলো একসঙ্গে বেশি পরিমাণে খাওয়া। এতে ওভার হাইড্রেশন হয় এবং অনেক সময় কিডনিতে পানি জমা হতে পারে। পানি শরীর থেকে বের হতে না পারলে কিডনির ওপর এক ধরনের চাপ পড়তে পারে।

নিউজ ট্যাগ: তরমুজ

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩