Logo
শিরোনাম

ইকুয়েটোরিয়াল গিনিতে ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ হয়েছে। আহত হয়েছেন ৬শ'র বেশি। এর মধ্যে হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন।

দেশটির প্রধান শহর বাটায় একটি সামরিক ব্যারাকে রবিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ব্যারাকটিতে ডিনামাইট সংরক্ষণে অসতর্কতার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। সোমবার ধ্বংস স্তুপের মধ্য থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধারে কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। দেশটির প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং জানিয়েছেন, বিস্ফোরণের কারণে শহরটির বেশির ভাগ ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।  


আরও খবর