Logo
শিরোনাম

ইলিশ ধরার অপরাধে চাঁদপুরে ৪১ জেলে আটক

প্রকাশিত:শুক্রবার ২১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চাঁদপুরে ৪১ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে।

এদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

নিউজ ট্যাগ: জেলে আটক

আরও খবর

চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা জব্দ

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩