Logo
শিরোনাম

ইনিংসের শেষ দিকে স্বস্তি পেয়েছে পাকিস্তান

প্রকাশিত:মঙ্গলবার ২২ মার্চ ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টস জিতে ব্যাট করতে নেমে শাহীন শাহ আফ্রিদির করা ইনিংসের তৃতীয় ওভারে তিন বলের মধ্যে ডেভিড ওয়ার্নার আর মার্নাস লাবুশেনকে হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে বাঁচালেন উসমান খাজা আর স্টিভেন স্মিথ।

তৃতীয় উইকেটে স্মিথ-খাজার ১৩৮ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। তবে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করা খাজা, সাজিদ খানের শিকার হওয়ার পর ট্রাভিস হেডকেও (২৬) তুলে নিয়ে শেষ বিকেলে স্বস্তি পেয়েছে পাকিস্তান।

লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ২৩২ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ২০ আর অ্যালেক্স কারে ৮ রানে অপরাজিত আছেন।

পাকিস্তান দিনভর দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে। শাহীন আফ্রিদির শুরুর ধাক্কার পর হাল ধরেন খাজা আর স্মিথ। দেখে মনে হচ্ছিল, ব্যাটিংটা দারুণ উপভোগ করছিলেন তারা। কিন্তু নাসিম শাহ ৫৯ করা স্মিথকে এলবিডব্লিউ করে ফেরানোর পর আবার খেই হারিয়ে ফেলে অসিরা।

সিরিজে অস্ট্রেলিয়ার একমাত্র সেঞ্চুরিয়ান খাজা আরেকবার তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে যাচ্ছিলেন। কিন্তু ২১৯ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯১ রান তরে সাজিদের ঘূর্ণিতে পরাস্ত হন। স্লিপে এক হাতে ক্যাচটি লুফে নেন বাবর আজম।


আরও খবর