Logo
শিরোনাম

ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৯ জুলাই ২০২৩ | ৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পর ইরানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল।

মঙ্গলবার জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপর তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন।

টুর্নামেন্ট শুরুর আগে ইরান ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের বাইরে। শুরুতে তারা খেলার ধারার বিরুদ্ধে গোল করে এগিয়ে যায়। তবে দমে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।


আরও খবর