Logo
শিরোনাম

ইসরাইলে টিকা নিয়ে বিকৃত হয়ে গেল ১৩ জনের মুখমণ্ডল

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইসরাইলে করোনার টিকা নেওয়ার পর অন্তত ১৩ জনের মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে। টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি। খবর এএফপির।

এর ফলে ওইসব লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমণ্ডল ঠিক হতে আবার করোনার টিকা দিতে চাইছে।

এক ব্যক্তি ইসরাইলের সংবাদমাধ্যম ইয়নেটকে বলেন, অন্তত ২৮ ঘণ্টা আমার মুখমণ্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে। নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যুর ঘটনার পর এমন খবর এলো।


আরও খবর