
ইসরায়েলের আশকেলন
শহরে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসলামি
জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড। ২৫০ কেজি বোমা বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্রটি।
রবিবার (১৬ মে)
আল-কুদস ব্রিগেড এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে ইরানি সংবাদমাধ্যম
পার্স টুডের খবরে বলা হয়েছে। ভিডিওতে বদর-৩ ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত আশকেলন নগরীর
বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়।
এর আগে ২০১৯ সালের
৪ ও ৫ মে প্রথম বদর-৩ ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয়। সেসময় আশকেলন নগরীর আকাশে
অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য
মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার দিনব্যাপী হামলায় গাজায় ১০ শিশুসহ ৪২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, হামাসও পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নিরবচ্ছিন্ন রকেট হামলা
চালিয়েছে।

