
ইটালিতে পাহাড়ের উপর কেবল কার দুর্ঘটনায়
১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন শিশু ছিল।
গতকাল নর্দার্ন ইটালির লেক ম্যাগ্গিওরের
কাছে এক পাহাড়ে পড়ে যায় কেবল কারটি।
ইটালির পিয়েডমন্ট এলাকায় রিসোর্ট টাউস
স্টেরেসা থেকে পার্শ্ববর্তী মোট্টারন পাহাড়ে যাত্রীদের নিয়ে যাচ্ছিল কারটি।
ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষটি খাড়া খাড়া
কাঠুরে এলাকায় পড়ে আছে। নিহতদের মধ্যে পাঁচ জন ইসরায়েলের বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র
মন্ত্রণালয়। তাদের বেশিরভাগই ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তবে পাঁচ ও নয় বছর বয়সী দুটি শিশুকে জীবিত
পাওয়ায় তাদের বিমানে করে তুরিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু একটু বড় শিশুটি তারপর
প্রাণ হারায়। ছোট শিশুটিও ইসরায়েলের নাগরিক। হাসপাতালে তার অপারেশন চলছে এবং সংকটাপন্ন
অবস্থায় আছে।
সেখানকার সময় দুপুর সাড়ে বারোটার দিকে
এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও কারটি পড়ে যাওয়ার কারণ জানা যায়নি। তখন পাহাড়টির শীর্ষে
পৌঁছাতে আরও ৩০০ মিটার পথ বাকি ছিল।
কেবল কারটি গাছগুলোর কারণে থেমে যাওয়ার আগে ২০ মিটার মতো ঢালু পথে গড়িয়ে পড়েছিল। দুর্ঘটনার সময়ে আশেপাশে থাকা পর্বতারোহীরা প্রবল আওয়াজ শুনতে পায়। স্টেরেসোর মেয়র মার্সেলা সেভেরিনো বলেন, আমরা খুবই বিধ্বস্ত।

