Logo
শিরোনাম

ইতিহাসের এই দিনে: ৯ আগস্ট

প্রকাশিত:মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ মঙ্গলবার, ৯ আগস্ট ২০২২। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২১তম (অধিবর্ষে ২২২তম) দিন। বছর শেষ হতে আরো ১৪৪ দিন বাকি রয়েছে।

এক নজরে দেখে নিন, ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৮৩১ - প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।

১৮৪২ - মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়।

১৯০২ - সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১০ - আলভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের প্যাটেন্ট লাভ করেন।

১৯১২ - ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়।

১৯৪২ -  মহাত্মা গান্ধীর  আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল আজকের দিনে।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণ, ৩৯ হাজার লোকের মৃত্যু।

১৯৪৫ - যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা বিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল।

১৯৬৫ - সিঙ্গাপুর-এর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ।

১৯৭৫ - পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনের দূরদর্শনের (বর্তমানে ডিডি বাংলার)আগমন ঘটে।

জন্ম:

১৮৯৭ - টেড ব্যাডকক, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। (মৃ. ১৯৮২)

১৮৯৯ - পি. এল. ট্রাভেরস, তিনি ছিলেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও অভিনেত্রী।

১৯১১ - উইলিয়াম আলফ্রেড ফাওলার, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ.১৪/০৩/ ১৯৯৫)

১৯১৪ - টভে জ্যানসন, তিনি ছিলেন ফিনিশ লেখক।

১৯৩৯ - রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৯৪৪ - স্যাম এলিয়ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯৪৭ - ফরহাদ মজহার, বাংলাদেশী কবি, কলামিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক।

১৯৫৩ - জ্যাঁ মারসেল তিরোল, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৭ - মেলানি গ্রিফিথ, মার্কিন অভিনেত্রী।

১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, একজন ফরাসি ফুটবলার।

১৯৮৫ - অ্যানা কেন্ড্রিক, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু:

১১৭ - টরাজান, রোমান সম্রাট।

৩৭৮ - ভালেন্স, রোমান সম্রাট।

৮৩৩ - আবু জাফর আবদুল্লাহ আল মামুন ইবনে হারুন, আব্বাসীয় খলিফা।

১৯৪৮ - হুগো বস, জার্মান ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী।

১৯৭০ - ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী। (জ. ১৮৮৯)

১৯৭৫ - দিমিত্রি শোস্টাকোভিচ, রুশ পিয়ানোবাদক ও সুরকার।

২০০০ - জন হারসানয়ি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ।

২০০৬ - ফিলিপ ই. হাই, ইংরেজ লেখক।

২০২০ - আলাউদ্দিন আলী, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বাংলাদেশি গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচাল

নিউজ ট্যাগ: ইতিহাসে এই দিনে

আরও খবর

২০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩

১৯ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩