Logo
শিরোনাম

ইউক্রেনে অস্ত্র দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলমান রুশ আগ্রাসন প্রতিরোধের লক্ষ্যে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতোমধ্যে অস্ত্র পাঠানোর প্রক্রিয়া শুরু করছে তারা। সংস্থাটি গঠনের পর এই প্রথম এমন কোনো পদক্ষেপ নেওয়া হলো।

এক বিবৃতিতে ইইউ`র প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘটনাকে জলাবদ্ধ মুহূর্ত আখ্যা দিয়ে তিনি বলেন, রাশিয়া ও বেলারুশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এমনকি ইউরোপের আকাশসীমা ব্যবহারেও দেওয়া হবে নিষেধাজ্ঞা।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেবার পর যুক্তরাষ্ট্র একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে।

জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন, এর অর্থ হচ্ছে, পুতিন এমনভাবে রুশ-ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা `সম্পূর্ণ অগ্রহণযোগ্য`।রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্কাবস্থা।

পুতিন তার ভাষায় `ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি` র পর এ ঘোষণা দেন।

এদিকে সর্বশেষ, ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রার সময় পৃথিবীর বৃহত্তম বিমান অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার (২৭ ফেব্রুয়ারি) এই মন্তব্য করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের তৈরি অ্যান্টোনভ আন- ২২৫ মারিয়া বিমান কিয়েভের কাছে একটি কৌশলগত বিমানঘাঁটিতে রুশ হামলার সময় পুড়ে গেছে।


আরও খবর