
রুশ আগ্রাসনের
পর প্রথমবার শীতের মুখোমুখি ইউক্রেন। ইতোমধ্যেই
রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির সিংহভাগ বৈদ্যুতিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এমন
পরিস্থিতিতে শীতের প্রকোপ থেকে বাঁচতে বাসা গরম করার সময় দেশটিতে আগুনে পুড়ে অন্তত
৯ জন মারা গেছেন। বুধবার (৩০ নভেম্বর) ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা এক
বিবৃতিতে এই তথ্য জানায়।
আবহাওয়ার পূর্বাভাসকারীরা
বলেছেন, রাজধানী কিয়েভের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে (২১ ডিগ্রি
ফারেনহাইট) নেমে যাবে এবং দ্রুতই তা আরও কমবে।
এক বিবৃতিতে সংস্থাটি
বলেছে, কেবল গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ১৩১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০৬টি
অগ্নিকাণ্ডের ঘটনা আবাসিক এলাকায় রেকর্ড করা হয়েছে। এতে ৯ জন মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন
আরও ৮ জন। বিবৃতিতে বলা হয়েছে, বাসা-বাড়ির বারান্দায় জেনারেটর, বাসায় গ্যাস সিলিন্ডার
ব্যবহার, মোমবাতি জ্বালানো অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘন করে যেনতেন পণ্যের ব্যবহার করার
কারণে বহুতল ও আবাসিক ভবনে আগুন এবং বিস্ফোরণের ঘটনা আরও ঘন ঘন হয়ে উঠেছে। উল্লেখ্য,
শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ইউক্রেনে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাসকারীরা
বলেছেন, রাজধানী কিয়েভের তাপমাত্রা রাতারাতি মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে (২১ ডিগ্রি
ফারেনহাইট) নেমে যাবে এবং দ্রুতই তা আরও কমবে।

