Logo
শিরোনাম

ইউক্রেনের দাবি কিয়েভ লক্ষ্য করে ৫টি মিসাইল ছুড়েছে রাশিয়া

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কাস্পিয়ান সাগর থেকে কিয়েভ লক্ষ্য করে পাঁচটি ক্রুজ মিসাইল ছুড়েছে রাশিয়া। কিয়েভ বলছে, রবিবার সকাল ৬টার দিকে এক্স-২২ নামে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ বাহিনী।

ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বাকি তিনটি ক্ষেপণাস্ত্র রাজধানী কিয়েভের উত্তর অঞ্চলের জেলার অবকাঠামোতে আঘাত হানে।

এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম দেনিশেঙ্কো জানিয়েছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র একটি সামরিক স্থাপনা এবং একটি বেসামরিক অবকাঠামোয় আঘাত হানে। যদিও মস্কো দাবি করেছে, পূর্ব ইউরোপের পাঠানো ট্যাংক গুদামে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র।


আরও খবর