
রাশিয়ার বিরুদ্ধে
লড়তে ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাচ্ছে সুইডেন। যুদ্ধরত কোনো দেশে অস্ত্র না পাঠানোর
জন্য করা অঙ্গীকার ভেঙে রোববার কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা
এএফপি।
এর আগে এদিনই ইউরোপী ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে অস্ত্র পাঠানোার ঘোষণা দেয়। ইইউ জানিয়েছে, তারা অস্ত্র কিনতে দেশটিকে আর্থিক সহায়তাও দেবে। সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন সাংবাকিদকের জানান, পাঁচ হাজার ট্যাংকবিরোধী লাঞ্চার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আরও কিছু অস্ত্র পাঠানো হবে।
সীমান্তে টানটান উত্তেজনার পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ওই হামলা শুরু হয়। সার্বিক পরিস্থিতিতে রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওপরও।
তবে যুদ্ধ থামানোর
কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি রাশিয়া। সর্বশেষ বেলারুশের সীমান্তবর্তী একটি শহরে
বসার ব্যাপারে ইউক্রেন-রাশিয়া একমত হয়েছে।

