
সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে নারী পর্যটকদের
উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ ৫ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) পর্যটন
স্পটের টিকিট ক্রয় করাকে কেন্দ্র করে দুপুর দেড়টায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী আবদুল কাদির জানান, টিকেট কেনাকে কেন্দ্র করে এক নারী পর্যটকের সঙ্গে কাউন্টার লোকদের বাকবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা লাঠি-শোটা দিয়ে ওই পর্যটককে পেটাতে শুরু করে। তখন পাশে থাকা শিশু নিয়ে একজন নারী ও তরুণী এগিয়ে আসলে তার উপরও অতর্কিত হামলা চালায় স্বেচ্ছাসেবকরা। তিনি বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি কে এম
নজরুল বলেন, খবর পেয়ে আমাদের কয়েকজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঘটনার সুষ্ঠ তদন্ত
করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

