Logo
শিরোনাম

জামালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত:শনিবার ১০ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইজিবাইকের আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার বেলা ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল মজিদ, সোলায়মান হোসেন, সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। তারা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুমার নামাজ পড়ার উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। গুরুতর আহত হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতেরা জুমার নামাজ পড়ার জন্য শেরপুর যাচ্ছিলেন। কিন্তু রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় এলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন।


আরও খবর