Logo
শিরোনাম

জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে আটক ১৪

প্রকাশিত:শনিবার ২৭ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে নগরের নয়াসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত-শিবিরের একটি দল মিছিল নিয়ে নয়াসড়কে এসে তারা ইটপাটকেল ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মিছিলটি ছত্রভঙ্গ করে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, ১৪ জন শিবির নেতাকে এ ঘটনায় আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

নিউজ ট্যাগ: জামায়াত-শিবির

আরও খবর