
জামায়াতে ইসলামীর
আমির ডা. মো. শফিকুর রহমানের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (২১
ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ আদেশ দেন।
এর আগে, সন্ত্রাসবিরোধী
আইনে করা এই মামলায় সাত দিনের রিমান্ড শেষে শফিকুর রহমানকে আদালতে হাজির করে আরও আট
দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড
বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শফিকুর রহমানের ৩ দিনের
রিমান্ড মঞ্জুর করেন।
জঙ্গিবাদে সম্পৃক্ততার
অভিযোগে গত ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী
আইনে করা মামলা করা হয়।
এরপর গত ১২ ডিসেম্বর
রাতে একই মামলায় রাজধানীর উত্তরার বাসা থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা
পুলিশ। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে তিনি জড়িত বলে
জানায় পুলিশ।

