Logo
শিরোনাম

জামিন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে ইরফান সেলিমের আবেদন

প্রকাশিত:মঙ্গলবার ০৬ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

 নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করার ঘটনায় হওয়া মামলায় জামিন স্থগিত করে দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছেন ঢাকা-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

আবেদনটি শুনানির জন্য আদালতে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) কার্যতালিকায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ মঙ্গলবার (৬ এপ্রিল) আবেদনটি তালিকাভুক্তির এ আদেশ দিয়েছেন।

আদালতে ইরফান সেলিমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরসেদ।

নিউজ ট্যাগ: ইরফান সেলিম

আরও খবর