Logo
শিরোনাম

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মারা গেছেন

প্রকাশিত:শনিবার ০২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন (ইন্না...রাজিউন)। আজ শনিবার (২ অক্টোবর) সকাল ৯টা ১২ মিনিটে ইন্তেকাল করেছেন। শনিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি ২ খন্দকার দেলোয়ার জালালী এ কথা জানান।

গত ৬ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একদিন পর তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।

খন্দকার দেলোয়ার জালালী জানান, ডাকসুর সাবেক এই জিএস আগে থেকে অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।


আরও খবর