
রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের
৪০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজ শুক্রবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার
বিষয়ক সংস্থা।
সংস্থাটির হিসেব বলছে, এখন পর্যন্ত ইউক্রেনে ৪ হাজার
৩১ জন মানুষ মারা গেছেন। যাদের মধ্যে ২০০ শিশুও রয়েছে। এদের মধ্যে অধিকাংশই মারা গেছেন
বিস্ফোরণ ও গোলাবর্ষণজনিত কারণে।
যদিও সংস্থাটি এই মৃত্যুর জন্য সরাসরি রাশিয়াকে দায়ী
করেনি। আর রাশিয়াও বরাবরই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে
আসছে।

