Logo
শিরোনাম

জায়েদ খানকে আবারও ‘মৃত’ বলছে ফেসবুক

প্রকাশিত:মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৫০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে আলোচনা সমালোচনার শেষ নেই। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে লড়াই। ভোট শেষে এ লড়াই গড়িয়েছে আদালত পর্যন্ত। এদিকে সোমবার (২১ ফেব্রুয়ারি) জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিতে আবারও তাকে রিমেম্বারিং দেখাচ্ছে।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। বেঁচে থাকতেই এ নায়ককে মৃত বলছে ফেসবুক! এর আগে ১০ ফেব্রুয়ারি আরও একবার জায়েদ খানকে মৃত বলেছিল ফেসবুক।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কান্ড ঘটাতে পারেন। তবে এই বিষয়ে জানতে জায়েদ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।



আরও খবর