
চলচ্চিত্র শিল্পী
সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন
অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানি আজ।
আজ (মঙ্গলবার)
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে
শুনানি হবে। সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৩৬ নম্বর ক্রমিকে
রাখা হয়েছে।
আদালতে জায়েদ
খানের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
নিপুণের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর
রহমান খান।
এর আগে গত ১৫
ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা
বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আজকের দিন ধার্য
করা হয়।

