Logo
শিরোনাম

জেনে নিন কাঁচা আমের শরবত তৈরির সহজ রেসিপি

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গরমে এমন কিছু যা প্রশান্তি আনবে দেহ ও মনে।এক গ্লাস কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন। এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে।  জেনে নিন কীভাবে আমের শরবত বানাবেন। 

উপকরণ:

কাঁচা আমের টুকরো- ১ কাপ

চিনি- স্বাদ মতো

পুদিনা পাতা- ১০টি

ধনেপাতা কুচি- ২ চা চামচ

কাঁচা মরিচ- ১টি (কুচি)

ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ

বিট লবণ- ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

লবণ- সামান্য

প্রস্তুত প্রণালি:

ব্লেন্ডারে ১ গ্লাস পানি ও অন্যান্য সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর আরও দুই গ্লাস পানি মিশিয়ে ব্লেন্ড করুন। ঠাণ্ডা পানি মেশাতে পারেন সঙ্গে সঙ্গে পরিবেশন করতে চাইলে। পুদিনা পাতা ও লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন কাঁচা আমের শরবত।    


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩