Logo
শিরোনাম

ঝালকাঠিতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

প্রকাশিত:রবিবার ২০ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল ঝালকাঠির সদর উপজেলায় ১১ বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেয়েটির দিনমজুর বাবা-মা সকালে কাজে বের হন। এ সময় একই এলাকার মামুন ফকির ও শুভ নামে দুই যুবক ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। পরে মা ঘরে ফিরে শিশুটির কাছে বিষয়টি জানতে পারে। দুপুরে মেয়েটির বাবা ঝালকাঠি সদর থানায় এসে ঘটনাটি জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরও খবর

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

শনিবার ০৪ ফেব্রুয়ারি ২০২৩