Logo
শিরোনাম

জিম্বাবুয়েকে বিশাল লক্ষ্য ছুড়ে দিল বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ১০ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে টপ অর্ডাররা দারুণ ব্যাটিং করেছেন। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে বোলারদের বিপক্ষে আজ শনিবার (৯ জুলাই) চতুর্থদিন রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট করেছেন বাংলাদেশে দুই টপ অর্ডার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত। শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে তারা রান যোগ করেছেন ৮০টি।

লিড ৪০০ পার হয়ে যাওয়ার পরও অধিনায়ক মুমিনুল ইসলাম অপেক্ষায় ছিলেন শান্ত এবং সাদমানের সেঞ্চুরির জন্য। সেই কাঙ্খিত সেঞ্চুরির দেখা পেয়েছেন দুজনই।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন সাদমান। তার পর ঝড়ের বেগে ব্যাট চালিয়ে রান তোলেন শান্তও। ফলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে।

এই দুজনের সেঞ্চুরি পূরণ হওয়ার পরপরই ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক এবং স্বাগতিক জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৪৭৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৮৪ রান। শান্ত ১১৭ এবং সাদমান অপরাজিত ছিলেন ১১৫ রানে।

এর আগে সাদমান ইসলাম সেঞ্চুরির পর দ্রুত গতিতে রান তুলে সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্তও। ক্যারিয়ারে এটা শান্তর দ্বিতীয় সেঞ্চুরি।

শান্তর আগে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন ওপেনার সাদমান ইসলাম। ১৮০ বল খেলে সেঞ্চুরির দেখা পান তিনি। তবে শান্ত সেঞ্চুরি করেন একেবারে ওয়ানডে স্টাইলে ব্যাট করে। ১০৯ বলে সেঞ্চুরি আসে তার ব্যাটে।


আরও খবর