Logo
শিরোনাম

জিয়া ২৫ ও ২৬ মার্চ চট্টগ্রামে হত্যাকাণ্ড চালায় : প্রধানমন্ত্রী

প্রকাশিত:সোমবার ০৮ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৫ মার্চ চট্টগ্রামে যারা ব্যারিকেড দিচ্ছিল তাদের অনেককে জিয়াউর রহমান গুলি করে হত্যা করেন। শুধু তাই নয়, জিয়া ২৫ ও ২৬ দুই দিনই হত্যাকাণ্ড চালান। ২৭ তারিখ সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে গিয়েছিলেন জিয়া। তিনি যাতে অস্ত্র নামাতে না পারেন, আমাদের স্বাধীনতাকামীরা তাকে আটকান। বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (৮ মার্চ) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত দলটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সেদিন চট্টগ্রামের হান্নান সাহেব গংরা ঘোষণা দিয়েছিলেন। তখন জহুর আহমেদ চৌধুরী সাহেব বলেছিলেন, আমরা তো ঘোষণা দিয়েই যাচ্ছি। সেনাবাহিনীর একজনকে এনে ঘোষণা দিলে একটা যুদ্ধ যুদ্ধ ভাব থাকবে। ওই সময় মেজর রফিক সাহেব অ্যাম্বুশ (আক্রমণ) করে বসেছিলেন।

সে সময় তিনি বলেছিলেন, যদি আমি এখান থেকে সরে যাই পাকিস্তানিরা জায়গাটা দখল করে নেবে। ফলে জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিলেন, তাকে ধরে নিয়ে এসে ঘোষণা পাঠ করতে বলা হয়। সেই থেকে তাকে ঘোষক বলে প্রচার চালায়। কিন্তু তিনি (জিয়াউর রহমান) যে ২৫ ও ২৬ মার্চ মানুষ হত্যা করেছেন, সে কথা ভুলে যায়।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেনযেই জিয়া, সেই জিয়ার দলের নেতারা ৭ মার্চের ভাষণের মর্ম বুঝবে না, এটাই স্বাভাবিক। সুতরাং ধরেই নিতে হবে তারা তাদের পুরোনো প্রভুদের ভুলে যায়নি। তাদের পালিত দল হিসেবে তারা এখনও আছে।


আরও খবর