Logo
শিরোনাম

জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং বাকি চারজন সেনা সদস্য। আজ সোমবার কাশ্মীরের পুঞ্চ জেলায় ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার ভোরে পুঞ্চ সেক্টরের সুরানকোট এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়। বন্দুকধারী দুর্বৃত্তদের সংখ্যা ছিল চার থেকে পাঁচজন। তাঁরা কিছুদিন আগে দেশে প্রবেশ করেছিল। ভারী অস্ত্রধারীরা এলাকাটিতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে নামে সেনা সদস্যরা।

প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অভিযান অব্যাহত আছে।

এনডিটিভি বলছে, পাঁচ দিনে সাতজন সাধারণ মানুষের হত্যার পর জম্মু-কাশ্মীর জুড়ে অভিযানে নেমেছে পুলিশ। এরই মধ্যে ৯০০ জনকে আটক করা হয়েছে।   

নিউজ ট্যাগ: জম্মু ও কাশ্মীর

আরও খবর