
নিজের জন্মস্থান
পাবনায় চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টায় মাসুম আজিজের মরদেহবাহী ফ্রিজারভ্যান ফরিদপুর পৌর সদরের
খলিসাদহ এলাকায় পৌঁছায়। সেখানে তাকে দেখতে শেষবারের মতো ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা
জানাজা নামাজের
আগে বক্তারা বলেন, মাসুম আজিজ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের
মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে এক দেশপ্রেমিককে হারালো এদেশের
মানুষ। তার শূন্যতা পূরণ হবার নয়। মাসুম আজিজের চিন্তা-চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে
তার আত্মা শান্তি পাবে।
মাসুম আজিজ দীর্ঘদিন
ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। চলতি বছরের
সেপ্টেম্বরের ২৪ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায়
কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ৮ অক্টোবর
তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর
একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

