Logo
শিরোনাম

জর্ডানে বিষাক্ত গ্যাসে ১০ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জর্ডানের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী আকাবায় একটি ট্যাংকার থেকে বিষাক্ত গ্যাস লিকেজে অন্তত ১০ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছে। জর্ডানে রাষ্ট্রীয় আল-মামলাকা টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানায়।

ট্যাংকারে করে বিষাক্ত গ্যাস নিয়ে যাওয়ার সময় তা লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিভাগ।

আজ সোমবারের এ ঘটনায় স্থানীয় লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে। আহত ২৫১ জনের মধ্যে ১৯৯ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় আল-মামলাকা টিভি।


আরও খবর