
সম্প্রতি জ্বর
হলে করোনা টেস্টের পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করাতে হবে। এমনটাই বলছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল রবিবার (১৮ জুলাই) সারাদেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত
বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন
দেশের করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বগামী। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতিও যদি অবনতি হয়,
তাহলে আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। আর রাজধানীসহ সারাদেশের মশক নিয়ন্ত্রণে
যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যদি নিজেদের জায়গা থেকে নিজেকে উজাড় করে না দেন,
তাহলে পরিস্থিতির অবনতি ঘটতে থাকবে।
তিনি বলেন, ডেঙ্গু
প্রতিরোধে সাধারণ মানুষকেও অনেক বেশি সচেতন হতে হবে। ছাদে ফুলের টব, বাসার আশেপাশের
ড্রেনসহ সবকিছু পরিষ্কার রাখতে হবে। বাথরুমের কমোড, বালতিসহ কিছুতেই যেন পানি জমে না
থাকে। বিশেষ করে ৩ দিন বা তার অধিক সময়ের জন্য কোথাও চলে গেলে বাসায় কোনো পাত্রে
পানি জমিয়ে রাখা যাবে না।

