Logo
শিরোনাম

জয়পুরহাট কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৫ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে মারা যান তিনি। আব্দুল মোমিন জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম জানান, মোমিন মাদকাসক্ত হওয়ায় গত বছরের  ১৫ এপ্রিলে তার স্বজনরা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেন। এ অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মোমিন অসুস্থবোধ করলে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে ভোর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের ত্বত্তাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।


আরও খবর

জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩