Logo
শিরোনাম

কাবুল বিমানবন্দরের ৭৩টি এয়ারক্রাফট অকার্যকর করে দিলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত:মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দর ত্যাগের আগে সেখানে থাকা ৭৩টি এয়ারক্রাফট অকার্যকর করে দিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের শীর্ষ জেনারেল কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি এ তথ্য জানিয়েছেন।

কেনেথ ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানান, সোমবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সি-১৭ বিমানটি কাবুল ছেড়েছে। তবে তার আগে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বাহিনীর ৭৩টি সামরিক বিমান ও হেলিকপ্টারকে অকেজো করে দেওয়া হয়েছে। সেগুলো আর উড্ডয়নের মতো অবস্থায় নেই। কোনওভাবেই আর সেগুলোকে চালু করা যাবে না।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগে থেকে আফগানিস্তানের এক একটি অঞ্চল যখন দখল করছিল দলটি, সে সময় বিভিন্ন স্থানে ক্যাম্পে বিপুল অস্ত্রভাণ্ডার রেখে পালিয়ে যায় সরকারি বাহিনী। এভাবে আফগান বাহিনীকে দেওয়া যুক্তরাষ্ট্রের বিশাল অস্ত্রভাণ্ডার তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। এ নিয়ে নিজ দেশে সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অস্ত্রভাণ্ডারের মতো যুক্তরাষ্ট্রের এতোগুলো এয়ারক্রাফটও যেন তালেবানের সম্পদে পরিণত সে ব্যাপারে তাই আগে থেকেই সজাগ ছিল মার্কিন বাহিনী। তাই চূড়ান্তভাবে কাবুল বিমানবন্দর ত্যাগের আগে ৭৩টি সেনা কপ্টার ও বিমান নিষ্ক্রিয় করে যায় তারা।


আরও খবর