Logo
শিরোনাম

কাবুলে নিহত ১৩ সেনাকে শ্রদ্ধা জানালেন বাইডেন

প্রকাশিত:সোমবার ৩০ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের খোরাসান (আইএস-কে) শাখার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

রবিবার ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যের দেহাবশেষ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী এই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। সেই সময় কান্নার আওয়াজ শোনা যায়। আর এক নারী অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়।

কাবুলে হামলায় নিহত সেনাদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে। ফলে তাদের কেউই ২০ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর খুব বেশি দিন আগে জন্ম লাভ করেননি।

নিহত এসব সেনা সদস্য আফগানিস্তান থেকে মার্কিন ও আফগান নাগরিকদের সরিয়ে আনায় সহায়তা করছিলেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই ১৩ সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় সর্বোচ্চ আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।


আরও খবর