Logo
শিরোনাম

কালিয়াকৈরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:রবিবার ২২ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের কালিয়াকৈরে লতিপুর এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, উপজেলা লতিফপুর এলাকায় শনিবার দুপুরে নির্মানাধীন একটি ভবনের কাজ চলছিল।

ওই নিহত ব্যক্তি রড কাটার মেশিন হাতে রাখলে রড কাটার মিস্ত্রিরা তাকে চোর সন্দেহে ঘরের ভিতর আটক করে। কিছুক্ষণ পর ঘরের দরজা খুলে দেখে আড়ের সাথে গলায় রশি দিয়ে সে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তবে ময়নাতদন্ত রিপোটের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা ।


আরও খবর