
রাজবাড়ীর কালুখালী
উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে
৩টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-
ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম (২৮) ও তার সাড়ে ৩ মাস বয়সী মেয়ে চাঁদনী
আক্তার।
প্রতিবেশী সেলিনা
বেগম জানান, ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। শিশু তানিয়া তার ভাইয়ের কোলে ছিল। এ সময়
তানিয়া দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। তখন মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে
নিয়ে বুকের দুধ খাওয়ানোর সময় বিদুৎস্পৃষ্ট হয়ে থাকা টিনের বেড়ার সঙ্গে স্পর্শ লাগলে
ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

