Logo
শিরোনাম

কামরাঙ্গীচর স্কুলের পাশে থেকেই নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কামরাঙ্গীচর মাদবর বাজার জিন হুজুরের গলি এলাকা থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই এলাকার ফেয়ার স্কুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) সায়েদুল ইসলাম বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের বাম হাত ছিল না, বাম পায়ের হাটুর ওপরে ভাঙা ছিল। এবং পেটের বাম পাশের মাংস ছেড়া ছিল।

ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি মৃত অবস্থায় নবজাতকটি ঘটনাস্থলে ফেলে গেছে। পরে কোনো পশু মরদেহটির কিছু অংশ খেয়ে ফেলেছে। বিস্তারিত আরও তদন্ত করে দেখা হবে।


আরও খবর