Logo
শিরোনাম

কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল ম্যারি সিমন

প্রকাশিত:বুধবার ০৭ জুলাই ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এই প্রথম একজন আদিবাসী নারীকে দেশটির ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুপারিশে দেশটির হেড অব স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে ম্যারি সাইমনের এই নিয়োগ অনুমোদন করেছেন।

দেড় শতক আগে যে আদিবাসীদের পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে বৃটিশ ঔপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, এই ঘটনায় তার চাকা উল্টে আদিবাসীদের সঙ্গে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।

জাস্টিন ট্রুডো বলেন, আমাদের উচ্চ পদে ম্যারি সিমনের মতো আরও নেতা দরকার। সত্যিকারের সমস্যাগুলো গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঠিক এটিই আমাদের এই পর্যায়ে এনেছে।


আরও খবর