Logo
শিরোনাম

কানসাট বাজারে ‘জিম্মি’ আমচাষিরা

প্রকাশিত:সোমবার ২৭ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৪৫০জন দেখেছেন
Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন সমস্যার মধ্যেও জমে উঠেছে দেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। এই বাজারে প্রতিনিয়ত ঝামেলার সৃষ্টি হচ্ছে। এমনকি ঘটছে হাতাহাতির ঘটনাও। আমচাষিদের অভিযোগ আড়তদারতের কাছে জিম্মি তারা।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খালি ক্যারেটেও হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে কানসাট মোড়ে একজনকে মারধরের ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে রাখেন আমচাষি ও আড়তদাররা।

খালি ক্যারেট নিয়ে যাওয়া আমের আড়তদার শিপন বলেন, বেলা ১১টার দিকে কানসাট থেকে একটি ভটভটিতে করে কয়েকশ খালি ক্যারেট নিয়ে নওগাঁ জেলার সাপাহারে যাচ্ছিলাম। গোপাননগর এলাকায় পৌঁছালে কানসাট হাট ও দৈনিক বাজারের একজন সদস্য ৩ হাজার ৬শ টাকা খাজনা দাবি করেন। এ টাকা দিতে অপরগতা জানালে ভটভটি চালককে এক ঘণ্টা আটক করে রাখে তারা। পরে আমচাষি ও আড়তদাররা রাস্তা অবরোধ করে রাখে। এর আগে ৫ দিন আগে তার আরও এক ভ্যানচালকের মাথা ফাটিয়ে দিয়েছিলেন কানসাট হাট ও দৈনিক বাজারের একজন সদস্য।

অন্যদিকে এনামুলসহ বেশ কয়েকজন আমচাষি অভিযোগ করেছেন এই বাজারে প্রতিমণে প্রায় ১২ কেজি আম বেশি নিচ্ছেন আড়তদাররা এতে তারা জিম্মি হয়ে পড়েছেন।

কানসাট হাট ও দৈনিক বাজারের সাধারণ সম্পাদক বাবু বলেন, কানসাট আম বাজার থেকে কেউ খালি ক্যারেট নিয়ে গেলেও আমাদের অফিস থেকে গেট পাস নিতে হয়। কিন্তু ওই ভটভটির মালিক গেট পাস নেননি। তাই তাকে খাজনার জন্য বলা হয়েছে মাত্র। আমরা টাকা দিয়ে হাট কিনেছি। খাজনা তো উঠাবোই।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতকে মুঠোফোনে কল দিলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

নিউজ ট্যাগ: চাঁপাইনবাবগঞ্জ

আরও খবর

পলিথিনে মোড়ানো ছিল নবজাতকের মরদেহ

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩