
কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। নগরীর তিনটি আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যিমাণ আদালত। তখন এই অভিযোগে ১৪০ কেজি আম জব্দ করেন। একইসঙ্গে আড়ৎ তিনটিকে ২৬ হাজার টাকা
মৌসুম শুরুর আগেই পাকা আম আসতে শুরু করেছে বরিশাল নগরীর পাইকারী ও খুচরা বাজারে। হলুদ বা লাল টুকটুকে এসব আম দেখে এই রমজানে যে কারও জিভে পানি চলে আসবে। কিন্তু আদতে এই আম অনেকাংশে বিষ।
জানা গেল এসব আম মূলত অপরিপক্ক। কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। নগরীর তিনটি আড়তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যিমাণ আদালত। তখন এই অভিযোগে ১৪০ কেজি আম জব্দ করেন। একইসঙ্গে আড়ৎ তিনটিকে ২৬ হাজার টাকা জরিমানাও করা হয়।
শুক্রবার বিকেলে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিজস্ট্রেট আব্দুল হাই ও রয়া ত্রীপুরার নেতৃত্বে নগরীর পোর্ট রোড ও ফলপট্টিতে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্টেট আব্দুই হাই জানান, কার্বাইড দেওয়া অপরিপক্ক আম বিটক্রির অপরাধে দত্ত বাণিজ্যালয়কে ১৫ হাজার টাকা, বরিশাল ট্রেডার্সকে ছয় হাজার টাকা ও আরিফ ফ্রুটসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে অপরিপক্ক সব আম ধ্বংস করা হয়েছে।

