Logo
শিরোনাম

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত-৩

প্রকাশিত:বুধবার ২৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জের সলঙ্গায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে হাটিকুমরুল -ঢাকা মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মোতাহার আলীর ছেলে ও ভ্যান চালক খোদা বক্স, একই গ্রামের মৃত ফুল চাঁনের ছেলে হায়দার আলী এবং আফজাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ড ভ্যানচাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩