Logo
শিরোনাম

কচুরিপানার ভিতর শেয়ালে খাচ্ছিল অজ্ঞাত মরদেহটি

প্রকাশিত:শনিবার ১০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার কাহালু উপজেলায় রেল লাইনের পাশে কচুরিপানা থেকে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কানড়া গ্রামের রেল লাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে রেল লাইনের পাশে কচুরিপানার মধ্যে মরদেহটিকে শেয়ালে টানাটানি করতে দেখা যায়। স্থানীয়রা বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।এলাকাবাসীর ধারণা ওই ব্যক্তিকে কয়েকদিন আগে হত্যা করে মরদেহ কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়। 

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি। ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে না কি চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা গেছেন সেটি জানতে তার পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩