
বরিশাল নগর সংলগ্ন
কীর্তনখোলা নদীতে পড়ে সোহেল খাঁন (৩২)নামে এক ট্রলার শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার
সকাল ১০টায় নগরের বেলাতলা খেয়াঘাটে এ দুঘর্টনা ঘটে।
নিখোঁজ সোহেল
ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আব্দুল জলিল খানের ছেলে। তিনি নগরীর পলাশপুর বৌ-বাজার
এলাকায় থাকেন।
জানা যায়, বেলতলা
খেয়াঘাট দিয়ে কীর্তনখোলার পূর্বতীর চরমোনাই ইউনিয়নে যেতে হয়। চরমোনাই পীরের মাদ্রসায়
বুধবার থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হবে। হাজার হাজার মুসুল্লী এই খেয়াঘাট
দিয়ে চরমোনাইতে যাচ্ছেন। নিঁখোজ সোহেল মুসুল্লীবাহি ট্রলারে দুইদিন আগে শ্রমিক হিসাবে
যোগ দেন।
বরিশাল সদর নৌ
থানার ওসির দায়িত্বে থাকা উপ পরিদর্শক গোলাম মোস্তফা জানান, সোহেল সকাল ১০টার দিকে
ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পিছনে যায়। আকস্মিকভাবে ট্রলার থেকে পড়ে সোহেল নিখোঁজ
হন।
সোহেলের রিবারের
বরাত দিয়ে গোলাম মোস্তফা আরও জানান, সোহেল মৃগী রোগী ছিলেন। এ কারণে সুন্দরবন লঞ্চের
চাকুরি থেকে তাকে বাদ দেন মালিকপক্ষ। দুইদিন আগে তিনি ট্রলারে শ্রমিকের কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের
সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে
গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় উদ্ধার কএজ বিঘ্ন ঘটছে। এর
আগে একাধিকবার এখানে যারা পড়ে গিয়েছিল, পরবর্তীতে অনেক দূর থেকে তাদের মৃতদেহ উদ্ধার
হয় বলেও জানান ফায়ার সাভিসের এই কর্মকর্তা।

