Logo
শিরোনাম

কেরানীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ আসলাম (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। শুক্রবার (২৪ জুন) কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ মান্দাইল এলাকায় পরিচালিত এক চেকপোস্টে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আটক আসলামের পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে সামনের কেবিনের ভেতরে লুকানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার জব্দ করা হয়। সে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরও খবর