Logo
শিরোনাম

কেরানীগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত:শনিবার ০৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাংনা এলাকায় চোর সন্দেহে  অজ্ঞাত (৩৫) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

জানা গেছে, স্থানীয়রা সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তার পরিচয় জানতে চায়। এ সময় তিনি দৌড়ে পালাতে গিয়ে পাশের একটি খালে পড়ে যায়। পরে আশপাশের লোকজন মিলে সেখানেই তাকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তি জানান, রাতের শেষভাগে অপরিচিত এক ব্যক্তি একটি বাড়িতে গিয়ে উঁকিঝুঁকি মারছিলেন। পরে বাড়ির লোকজন তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড় দেন। বাড়ির লোকজনের ডাক-চিৎকারে চারপাশ থেকে মানুষ এসে তাকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে তিনি মারা যান।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ বলেন, কালিন্দী ইউনিয়নের চিতাখোলা রোডের বালির মাঠ হতে পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহটির শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে তিনি গণপিটুনিতে মারা গেছেন।

তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও খবর