Logo
শিরোনাম

কেউ মিথ্যা বলছে বুঝবেন কীভাবে

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলার পথে সব মিথ্যা কথা হয়তো ক্ষতিকর নয়। তবে কিছু মিথ্যা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক একেবারে নষ্ট করে দেয়। কেউ মিথ্যা বললে তা বোঝার কিছু উপায় আছে। অভিব্যক্তি ও অঙ্গভঙ্গি থেকে ধরা যায় অন্য মানুষটি মিথ্যা বলছেন কিনা। 

মিথ্যা কথা ধরার জন্য সবার প্রথম শর্ত হলো মনোযোগী শ্রোতা হওয়া। শান্ত ধীরস্থির হয়ে শুনলে বোঝা যাবে কোন কোন জায়গায় তথ্যের ঘাটতি বা বানোয়াট কথা আছে।

এফবিআই কর্মকর্তা মার্ক বুটন বলেন, মানুষ যখন কোনো বিষয় বলতে গিয়ে অস্বস্তি অনুভব করে, তখন তার চোখের মণি এদিক সেদিক নড়াচড়া করে। এর দ্বারা বোঝা যায়, সে প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয়। যখন কেউ মিথ্যা বলে, তখন সে পরপর পাঁচ-ছয়বার খুব দ্রুত চোখের পাতা ফেলতে পারে। মার্ক বুটনের মতে, সাধারণত মানুষ প্রতি মিনিটে পাঁচ থেকে ছয়বার, অর্থাৎ প্রতি ১০ থেকে ১২ সেকেন্ডে একবার চোখের পাতা ফেলে।

 লক্ষণগুলো হলো-

* মিথ্যা বলার সময় মানুষের শরীরে রাসায়নিক বিক্রিয়া হয়। এর ফলে তারা মুখ চুলকায়। এ ছাড়া নাক ও থুতনি স্পর্শ করেন অথবা নাকের নিচে আঙুল দিয়ে ঘষেন

* মানুষের মুখ শুকনো হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে

* মুখে অতিরিক্ত শ্লেষ্মা (মিউকাস) উৎপন্ন হবে। এর ফলে হয় তিনি কয়েকবার কাশি দেবেন, নয়তো কয়েকবার গলা পরিষ্কার করবেন

* কথা বলার সময় ঠোঁট কামড়াবেন

* চোখ ডান দিক বাম দিকে ঘোরাবেন

* চোখ স্বাভাবিকের তুলনায় দ্রুত পিটপিট করবে

* এ ছাড়া মুখ এবং শরীরের অন্যান্য অংশে অস্বস্তিকর ভঙ্গি প্রকাশ পাবে।

নিউজ ট্যাগ: মিথ্যা কথা

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩