Logo
শিরোনাম

খালেদার বিদেশে চিকিৎসা: আইন মন্ত্রণালয়ের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। আইনি মতামত এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সচিবালয় থেকে সাংবাদিকদের এ তথ‌্য জানান। তবে কী মতামত দিয়েছেন সেই বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, আমি খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে, এজন্য এটা এভাবে বলতে পারি না। এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন।


আরও খবর