Logo
শিরোনাম

খালেদার গৃহকর্মী ফাতেমা ৩ দিন আগে করোনায় আক্রান্ত হন

প্রকাশিত:রবিবার ১১ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা আক্রান্তের সত্যতা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শতভাগ নিশ্চিত করলেও অস্বীকার করা হচ্ছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের পক্ষ থেকে। একইসাথে নমুনা দেওয়া হয়নি বলেও দাবি করছেন তারা।

এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, গত ৩ দিন আগে খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা করোনায় আক্রান্ত হন। এরপর শনিবার (১০ এপ্রিল) দুই দফায় খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে সংগ্রহ করা নমুনায় তার করোনা পজিটিভ আসে।

১১ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে বলে জানানো হয়।

করোনা পরীক্ষার ওই প্রতিবেদনে দেখা যায়, আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে ১০ তারিখ তার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটিপিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়।

এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয়।


আরও খবর