Logo
শিরোনাম

খিলগাঁওয়ে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ০৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর খিলগাঁওয়ে ত্রিমোহনী এলাকার একটি বাসা থেকে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম বলেন, গৃহিণী সালমার স্বামী আবুল কালাম (৩৮) জানান, দুই তিন দিন আগে সালমার হাত কেটে যায়। এটা নিয়ে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়। সালমার স্বামী একজন আচার ব্যবসায়ী।

তিনি বলেন, সকাল ৯টায় আচারের গাড়ি নিয়ে বের হন। সন্ধ্যায় বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সন্ধ্যা ৭টায় মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


আরও খবর